×

আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের প্রবাসী যুবক সুমনকে (৩৫) দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সুমন ৩ বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের ছেলে রয়েছে। সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে পরিবারকে সহযোগিতা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাতৃত্বের মানসিক লড়াই নিয়ে মুখ খুললেন কিয়ারা

মাতৃত্বের মানসিক লড়াই নিয়ে মুখ খুললেন কিয়ারা

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই

‘ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন’

‘ঝগড়া করলে হেরে যাবেন, জানার চেষ্টা করবেন জিতে যাবেন’

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

মিরপুরে বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App