×

দুর্ঘটনা

প্রাইভেটকারে বাসের ধাক্কা

একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম

একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন ও প্রাইভেটকারের চালকসহ মোট ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের সদস্যরা হলেন, আব্দুল মমিন (৫০), ঝর্না বেগম (৪০), সাইফ (৭), লাবিবা (১৮) এবং ওই প্রাইভেটকারের চালক জামাল হোসেন।

তাছাড়া দুর্ঘটনা গুরুতর আহত ওই পরিবাবারের কিশোর সদস্য আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন: বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ১১ মোটরসাইকেলে আগুন

হাইওয়ে পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় ইস্টজোন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের উপর ঢাকা থেকে ছেড়ে আসা ‘স্টারলাইন’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১১৩১) চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ-৩৫-১৯৪৬) ডান পাশে সজোরে বডিতে আঘাত করে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারে চালকসহ ৬ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মমিন গণমাধ্যমকে জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে বাবা-মা ও সন্তান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চৈত্র সংক্রান্তি আজ, পুরনোকে বিদায় জানিয়ে নব সূচনার আহ্বান

চৈত্র সংক্রান্তি আজ, পুরনোকে বিদায় জানিয়ে নব সূচনার আহ্বান

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করলো সৌদি আরব

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করলো সৌদি আরব

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, দেশে ভরি কত?

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App