×

দুর্ঘটনা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরপুর কালশী এলাকায় পোশাক শ্রমিক সিয়াম (১৫) ও আসাদগেট এলাকায় সিএনজি আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী (৫৫)। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় ট্রাকচাপায় সিএনজি আরোহী আদম আলী আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। এদিকে মিরপুর কালশী এলাকায় রাত সাড়ে ১১টার ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন সিয়াম। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হন মৃত ব্যক্তির ছেলে সাকের আলী (১৬), ভাতিজা নবী হোসেন (৪৫) ও মেয়ের জামাই সাখাওয়াত হোসেন (৩৫)। তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আদম আলীর ভাতিজা মো. মাসুম জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামে। তার চাচা আদম আলী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তার ছেলে সাকের আলী অসুস্থতার কারণে বৃহস্পতিবার তারা চারজন ঢাকায় আসেন চিকিৎসার জন্য। সিএনজি অটোরিকশায় করে ধানমন্ডি পপুলার হাসপাতালে যাওয়ার পথে আসাদগেট এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।

এদিকে নিহত সিয়ামের বন্ধু মো. সিরাজুল জানান, সিয়াম রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় থাকতেন। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

৫ বিভাগে তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

৫ বিভাগে তাপপ্রবাহ, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App