×

সাহিত্য

এ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘পূর্বা’ নিয়ে আলোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৩:৪০ পিএম

এ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘পূর্বা’ নিয়ে আলোচনা
ঢাকার অদূরে সাভারের ‘এ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে’ আর্থসামাজিক পত্রিকা ‘পূর্বা’ নিয়ে সম্প্রতি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা ‘পূর্বা’র উচ্ছ্বসিত প্রশংসা করে পূর্বা’র বিভিন্ন বিষয়ের লেখা নিয়ে আলোচনা করেন। ‘পূর্বা’ ঢাকা থেকে প্রকাশিত একটি আর্থসামাজিক ত্রৈমাসিক পত্রিকা। পত্রিকাটির প্রকাশক গ্রুপ ক্যাপ্টেন (অব:) আবু জাফর চৌধুরী এবং সম্পাদক বিশিষ্ট কলামিস্ট একেএম শামসুদ্দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রতিষ্ঠান পুঁথিগত বিদ্যার বাহিরে জ্ঞানের বিকাশে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টিতে আমাদের চেষ্টা থাকে সবসময় গুরুত্ব সহকারে। সেই সঙ্গে ‘পূর্বা ম্যাগাজিন’ নিয়ে আজকের আয়োজন আমাদের শিক্ষার্থীদের পড়ার ক্ষেত্রে আরও আগ্রহ সৃষ্টি করবে। দেশসেরা লেখকদের গুরুত্বপূর্ণ লেখায় সমৃদ্ধ হয়েছে পত্রিকাটি। এছাড়া অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ও কবি মোহাম্মদ মাসুদ বলেন, ‘পূর্বা ম্যাগাজিন’ একটি ভালো মানের পত্রিকা। অনেকদিন পরে একটি ভালো মানের পত্রিকা পড়ার সুযোগ পেলাম। তবে মানুষের জ্ঞানের চাহিদা কমে আসার কারণে এ ধরনের উচ্চমার্গীয় পত্রিকাও কমে এসেছে। আবার বলা যায়, এমন পত্রিকার অভাবেই জ্ঞানের জগৎ দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। পূর্বার লেখা, লেখার মান এবং বিষয়বৈচিত্র মুগ্ধ করার মতো। এই পত্রিকাটি বাঙালি পাঠকের হৃদয়রাজ্য সমৃদ্ধ করে তুলতে পারবে। এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন— সাব্বির হোসাইন, আবুল কাশেম, এস এম ওবায়দুল ইসলাম রবি, সাহাব উদ্দিন বাবলু, মো. সোহেল রানা, জাহিদুল ইসলাম, আনোয়ারুল কবির, হাসিনা খাতুন, নুসরাত জাহান কাকলী, মোছা. রুমা খাতুন, আঞ্জু মনোয়ারা, সুমি আক্তার, নিলুফার হক সিদ্দিকা যুথী, তাসরীন তানামুন মুন্নী, নওরীন ওয়াজেদ ও মোকছেনূর নেহার প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন— সিনথিয়া ইসলাম মৌ, আলিজা, ইশামনি, ফাতেমাতুজ যোহুরা, মোহনা আক্তার, ইশরাত জাহান, আয়েশা সিদ্দিকা ফাবিহা, শৈলী ইসলাম সেতু, আয়েশা আক্তার, রিমঝিম আক্তার দোয়েল, মেহেবুবা রহমান আরশি, কাজী ফাহমিদা আক্তার, নওশীন আঞ্জুম রিফা, জান্নাত চৌধুরী, আরিফুর রহমান, মো. আল-আমিন, ফারহান নাসিফ, নাউম ইসলাম, মো. আবির হোসেন, মো. আরিফ হোসেন, মো. আরিয়ান, রায়হান আহমেদ রাফি, মো. জিসান, মো. তানজিম হাসান, মো. আশিকুর রহমান, মেহেরাব হোসেন অমি, মো. ইসরাফিল শরীফ, মো. আবির হোসাইন, খাদিজা আক্তার ও ইমরান খান মাহিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App