×

খেলা

২০০ রান পার করল পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০২:০৩ পিএম

২০০ রান পার করল পাকিস্তান
২০০ রান পার করল পাকিস্তান

ছবি: ইন্টারনেট

২০০ রান পার করল পাকিস্তান

ছবি: ইন্টারনেট

বিশ্বকাপের অন্যতম হাইভল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছ পাকিস্তান। শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দু’দলের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ব্যাট করতে নেমে বাবর আজম ও সৌদ শাকিল ছাড়া কেউ ভালো রান করতে পারেননি। ইতিমধ্যে ৫ ব্যাটসম্যান আউট হয়ে গেছে পাকিস্তানের। বাবর আজম আউট হওয়ার আগে ৬৫ বলে ৫০ রান সংগ্রহ করতে পেরেছেন। সৌদ শাকিল করেছেন ৪৩ বলে ৪৪ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করতে পেরেছে পাকিস্তান। আফগানদের কাছে হেরে নড়বড়ে অবস্থায় টিম পাকিস্তান। বাবরের দলের সেমিফাইনালে ওঠা এখনো অনিশ্চিত। তার মধ্যে জ্বরের কারণে দলে নেই হাসান আলী। তাই আজ বেশ চাপ নিয়েই পাকিস্তান মাঠে নামবে। অন্যদিকে, আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে প্রোটিয়ারা। ওয়ানডেতে দুই দলের ৮২ বারের দেখা হয়েছে, ৫১ বারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ। দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App