×

জাতীয়

সমাবেশ স্থগিতের বিজ্ঞপ্তিটি ভুয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম

সমাবেশ স্থগিতের বিজ্ঞপ্তিটি ভুয়া

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে আওয়ামী লীগের শনিবারের সমাবেশ স্থগিতের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি সঠিক নয় বলে জানানো হয়েছে ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে। শুক্রবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের শনিবারের সমাবেশ স্থগিতের যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটি ভুয়া।শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকাল অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এই ধরনের কাপুরুষোচিত কাজ করতে পারে। স্বৈরাচারের গর্ভে জন্ম নেয়া রাজনৈতিক অপশক্তি বিএনপি তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপ্রচার ও গুজব-সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের উত্তরসূরি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক গণতন্ত্রবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। এই গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App