×

খেলা

প্রোটিয়াদের বিপক্ষে পাকদের ২৭০ রানের মামুলি সংগ্রহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পিএম

প্রোটিয়াদের বিপক্ষে পাকদের ২৭০ রানের মামুলি সংগ্রহ

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫ বলে ৫০ রান করার পথে বাউন্ডারি হাঁকান পাক অধিনায়ক বাবর আজম। ছবি: ইন্টারনেট

বিশ্বকাপে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে শুক্রবার (২৭ অক্টোবর) দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় পাকিস্তান। বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে এমন লক্ষ্য নিয়ে মাঠে নামে বাবর-রিজওয়ানরা। চেন্নায়ের চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। বাবর, শাকিলেন ফিফটির উপর ভর করে ৪৬.৪ ওভারে ২৭০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। দলীয় ৩৮ রানেই দলের দুই ওপেনারকে হারায় তারা। আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৯ রান এবং ইমাম উল হকের ব্যাট থেকে আসে ১২ রান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তাদের জুটি থেকে আসে ৪৮ রান। এরপর দলীয় ৮৬ রানে জেরাল্ড কোয়েটজের বলে প্রোটিয়া উইকেটরক্ষক ডি ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান। ফেরার আগে করেন ২৭ বলে ৩১ রান। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি ইফতিখার আহমেদ। তাবরেজ শামসির বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২১ রান। তার কিছুক্ষণ পর ফিফটি পান বাবর আজম। ফিফটি পাওয়ার পরেই আউট হয়ে যান তিনি। বড় করতে পারেননি ৬৫ বলে ৫০ রান করা ইনিংসটিকে। এরপর দলের হয়ে লড়াই চালিয়ে যান অল রাউন্ডার সাদাব খান এবং সৌধ শাকিল। তাদের জুটির উপর ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে থাকে পাকিস্তান। কিন্তু ৮৪ রানের জুটির অবসান ঘটে সাদাব খানের ৪৩ রানে বিদায়ের পর। ফিফটির পর ক্রিজে থিতু হতে পারেননি সৌধ শাকিলও। ৫২ রানেই তার ইনিংসের সমাপ্তি টানেন। এরপর দলকে একাই টানেন মোহাম্মদ নওয়াজ। তার ২৪ বলে ২৪ রানের উপর ভর করেই ২৭০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। প্রোটিয়াদের হয়ে তাবরেজ শামসি নেন ৪টি উইকেট। মার্কো জানসেন নেন ৩টি এবং জেরাল্ড কোয়েটজে নেন দুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App