×

বিনোদন

নিজের বায়োপিক তৈরি করবেন করণ জোহর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:০৬ এএম

নিজের বায়োপিক তৈরি করবেন করণ জোহর!
নিজের বায়োপিক তৈরি করবেন করণ জোহর!

বলিউডের অন্যতম মুখ করণ জোহর। পরিচালক হিসেবে সাফল্যের পর সঞ্চালকের ভূমিকায় ফিরেছেন করণ। শুরু হয়েছে ‘কফি উইথ করণ’র অষ্টম সিজন। সেই অনুষ্ঠানের প্রথম পর্ব বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই। এবার কি নিজের বায়োপিক বানানোর পরিকল্পনা করছেন পরিচালক?

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণকে প্রশ্ন করা হয় তার বায়োপিক নিয়ে। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত জীবন- চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েই বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন করণ। তার বায়োপিক তৈরি হলে যে তা কম বর্ণময় হবে না, সে নিয়ে নিশ্চিত তার অনুরাগীরা। কিন্তু তার ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেতা? করণকে এই প্রশ্ন করতেই তিনি উত্তর দেন, ‘রণবীর সিং!’

বলিপাড়ায় এত অভিনেতা থাকতে রণবীর সিং কেন? করণ বলেন, ‘রণবীর আমাকে খুব ভালো নকল করতে পারে। এমনকি, কফি উইথ করণে ও সবার মিমিক্রি করেছে। ও ভীষণ ভালো করতে পারে ওই কাজটা। যেকোনো চরিত্রের মধ্যে ও নিমেষেই ঢুকে যায়।’

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীরের সঙ্গে কাজ করেছেন করণ। ছবির শুটিংয়ের নেপথ্যের দৃশ্য থেকে স্পষ্ট তাদের সমীকরণ। ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনেও প্রথম পর্বে দীপিকা পাড়ুকোনের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর সিং।

চলতি বছরে বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করেছেন করণ জোহর। পেশাগত জীবনের রজত জয়ন্তী বর্ষে এসে সাফল্যেরও মুখ দেখেছেন তিনি। প্রায় সাত বছর পরে পরিচালনায় ফিরেছেন তিনি। ২০১৬ সালে শেষ ছবি পরিচালনার কাজ করেছিলেন করণ। ছবির নাম ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। তার পর ২০২৩ সালে, অর্থাৎ চলতি বছরে মুক্তি পেল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। প্রেক্ষাগৃহে মুক্তির পর আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত এই ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছেও প্রশংসা কুড়িয়েছে করণ পরিচালিত এই ছবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App