×

জাতীয়

নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৮:০০ পিএম

নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বিএনপিকে রাজধানী ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে। কামাল শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বিষয়টি জানাবেন।’ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে চাইছে। দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেয়া হবে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ বিকালে অনুমতি দেয়ার বিষয়টি নিয়ে বৈঠক করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App