×

আন্তর্জাতিক

ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা ফিলিস্তিনি যোদ্ধাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১২:৫৮ পিএম

ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা ফিলিস্তিনি যোদ্ধাদের

গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে তেলআবিবে ভয়াবহ রকেট হামলা চালিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা।

কেলআবিব ছাড়াও বৃহস্পতিবার অধিকৃত জেরুজালেম ও জাফায় ইসরায়েলি সেনাবাহিনীর ।কস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। খবর ইরনার।

ইসরায়েলি টিভি চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানায়, অধিকৃত অঞ্চল ছাড়াও ইসরায়েলের অভ্যন্তরে তেলআবিব, হোলন, এলেন, রিশন লেৎজিওন, রামাত হাশারন, রামাত গান, বেইত দেগান, জেফাতাইম, অর ইয়েহুদা, কাফার চাবাদ ও বেন গুরিয়ন বিমান বন্দরে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধরা।

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, গাজায় নারী-শিশুসহ বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে তাদের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেড এ রকেট হামলা চালিয়েছে।

এদিকে, লিবিয় পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধী ইসরাইলকে অপরাধযজ্ঞে যেসব দেশ সমর্থন যোগায় তাদের রাষ্ট্রদূতকে অবিলম্বে লিবিয়া ত্যাগ করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েল যদি গাজায় গণহত্যা বন্ধ না করে তাহলে ওই হত্যাযজ্ঞ সমর্থনকারী রাষ্ট্রগুলোতে তেল ও গ্যাস রপ্তানি স্থগিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App