×

জাতীয়

ডিবি পরিচয়ে জবি শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৩:৪৮ পিএম

ডিবি পরিচয়ে জবি শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ

ছবি: ভুক্তভোগী তিন শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন শিক্ষার্থীর কাছ থেকে একটি সন্ত্রাসী চক্র ডিবি পরিচয়ে মোবাইল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে রিক্সায় করে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বরে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা হলেন- হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল আসিফ ও হাফিজুর রহমান। তারা সকলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আর্বতনের (প্রথম বর্ষ) শিক্ষার্থী। ছিনতাইয়ের সময় আসিফ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, আমরা নাটোরের এক বন্ধুর বাসায় ঘুরতে বাবুবাজার থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে রিকশা নিয়ে যাচ্ছিলাম। মতিঝিল শাপলা চত্বরের পাশে পৌঁছালে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে আমাদের পথ আটকে দেয়। এরপর ডিবি পুলিশ পরিচয়ে রিকশা থামায়। কোনো কথা না বলেই গাড়ি থেকে তিনজন নেমে এসে আমাদের মোবাইল, টাকা, মানিব্যাগসহ কাধের ব্যাগ নিয়ে যায়। আমাকে চাপাতির উল্টো পাশ দিয়ে মাথায় আঘাত করে। এছাড়া আহত আরেক শিক্ষার্থী আসিফ জানান, প্রথমে আমি মোবাইল দিতে চাই নি। তখন আমার মাথায় চাপাতি দিয়ে কোপ দিয়ে সব নিয়ে যায়। মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তারপর হাবিব ৯৯৯ কল দিয়ে গাড়ি নাম্বারটি বলে। গাড়ির নম্বরটি ছিল ঢাকা মেট্রো-গ ২১০৩১৪। তারপর নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেন। থানায় যোগাযোগ করলে মতিঝিল থানার কর্মরত পুলিশ অফিসার আলমগীর হোসেন বলেন, একই নম্বরের গাড়িটি রাজধানীর আরো চার জায়গায় ছিনতাই করেছে। এটি হচ্ছে পাঁচ নম্বর ঘটনা। কল করে আমাদের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App