×

সারাদেশ

তেঁতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৬:১৭ পিএম

তেঁতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন

নতুন সভাপতি এমএ বাসেত, সম্পাদক এসকে দোয়েল

তেঁতুলিয়ায় সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সাংবাদিক কল্যাণ সমিতি গঠন করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) রাতে তেঁতুলিয়া প্রেসক্লাব হলরুমে ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি সোহরাব সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (২০২৩-২৫) দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেন সমিতির প্রতিষ্ঠাতা দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক ও পঞ্চগড় বার্তা ডটকমর প্রকাশক ও সম্পাদক এড. মু. আবু সাঈদ সোহান।

নব গঠিত কার্যকরী কমিটিতে দৈনিক করতোয়ার প্রতিনিধি এমএ বাসেতকে সভাপতি, আমাদের সময় প্রতিনিধি এসকে দোয়লকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি জাবেদুর রহমান জাবেদকে, সহ-সভাপতি উত্তরবাংলার ব্যুরা চিফ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানল এস প্রতিনিধি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইলের মোবারক হোসেন, অর্থসম্পাদক সবুজ নিশানের জুলহাস উদ্দিন, প্রচার সম্পাদক গণকন্ঠের সাব্বির হোসেন রকি, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক আমার সংবাদের রবিউল ইসলাম রতন, দপ্তর সম্পাদক মতপ্রকাশের মিজানুর রহমান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য হয়েছে খবরের কাগজের রনি মিয়াজী, বাংলাদেশ খবরের সুলায়মান আলী, মানবকণ্ঠর আমিরুল ইসলাম, সময়ের আলোর আল-আমিন ও ডেল্টা টাইমসের আব্দুল কুদ্দুস সোহেল।

আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. মু. আবু সাঈদ সোহান বলেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই সাংবাদিক কল্যাণ সমিতি গঠন করা হলো। আমরা এ সমিতির মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সমিতির প্রত্যেক সদস্য আর্থিকভাবে স্বছলতা লাভ করে সুদঢ় ভবিষ্যত গড়তে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App