×

আন্তর্জাতিক

ভুয়া তথ্য সরাতে মেটা-টিকটককে সময় বেঁধে দিয়েছে ইইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৬:৫৩ পিএম

ভুয়া তথ্য সরাতে মেটা-টিকটককে সময় বেঁধে দিয়েছে ইইউ

ছবি: সংগৃহীত

ভুয়া তথ্য সরাতে মেটা ও টিকটককে সময় বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। গেল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থাটি বলেছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে ইসরায়েলে হামাসের আক্রমণ নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন গবেষকরা। এর পরপরই তারা কোম্পানি দুইটিকে বিষয়টি নিয়ে কাজ করার অনুরোধ জানিয়েছে। কোম্পানিগুলোর জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে কমিশন। খবর: রয়টার্সের। সম্প্রতি চালু করা ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’ নামে পরিচিত নতুন আইনের অধীনে বিভিন্ন শীর্ষ অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবৈধ ও ক্ষতিকারক কনটেন্ট না সরালে কোম্পানির বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। মেটাকে এই গুরুতর পরিস্থিতি নিয়ে আগামী ২৫ অক্টোবরের মধ্যে তথ্য দিতে হবে। আর নির্বাচনের ভুল তথ্য নিয়ে তাদের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে ৮ নভেম্বরের মধ্যে। টিকটককেও একই নির্দেশনা দিয়েছে কমিশন। সেইসঙ্গে অনলাইনে শিশুদের জন্য নেয়া সুরক্ষা ব্যবস্থা সম্পর্কেও আগামী ৮ নভেম্বরের মধ্যে জানাতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

নাটকীয় লড়াইয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App