এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে বাস
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হয়েছে। রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির আটটি বাস দিয়ে এ যাত্রীসেবা শুরু হয়েছে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিসির এ বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সঙ্গে ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে।
ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরার জসীমউদ্দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে।
সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে।
মাঝপথে বাসে ওঠানামার কোনো সুযোগ নেই। এ জন্য বিআরটিসির বাসগুলো কোথাও না থেমে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাত্রী পরিবহন করবে।
ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে প্রতিটি বাসকে ১৬০ টাকা টোল দিতে হবে। তবে খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকাই থাকছে। আর জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৫ পয়সা দাঁড়াচ্ছে। ই-টিকিটিংয়ের ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও হবে না বলে জানিয়েছে বিআরটিসি সূত্র।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিসির এ বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সঙ্গে ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।[/caption]
[caption id="attachment_464932" align="aligncenter" width="1280"]
এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে।[/caption]
[caption id="attachment_464933" align="alignnone" width="1280"]
ফার্মগেটের খেজুরবাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরার জসীমউদ্দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে।[/caption]
[caption id="attachment_464934" align="aligncenter" width="700"]
সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে।[/caption]
[caption id="attachment_464935" align="aligncenter" width="1280"]
মাঝপথে বাসে ওঠানামার কোনো সুযোগ নেই। এ জন্য বিআরটিসির বাসগুলো কোথাও না থেমে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাত্রী পরিবহন করবে।[/caption]
[caption id="attachment_464936" align="aligncenter" width="1280"]
ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে প্রতিটি বাসকে ১৬০ টাকা টোল দিতে হবে। তবে খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকাই থাকছে। আর জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৫ পয়সা দাঁড়াচ্ছে। ই-টিকিটিংয়ের ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও হবে না বলে জানিয়েছে বিআরটিসি সূত্র।[/caption]
