×

সারাদেশ

চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলা

ছবি: ভোরের কাগজ

যশোরের চৌগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দআফরা পাকড়াতলা নামক স্থানে এ হামলা চালানো হয়।

হামলায় ইমরানের ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ ১১-৭৩৯৪) ভাংচুর করে সন্ত্রাসীরা। ইমরান হোসেন মনমথপুর গ্রামের রুহুল আমিনের (পান্নু) ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বেড়গোবিন্দপুর মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক।

এ ঘটনা পরবর্তী এক ভিডিও সাক্ষাৎকারে ইমরান হোসেন বলেন, বাওড়ের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য চলতি মাসের ৫ তারিখ থেকে ফিসিং শুরু করি। চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধূরী এ বাওড়কে কেন্দ্র করে আমার কাছে ৫ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করি। এবং তাকে বলি সরকারের লক্ষ্যমাত্রা আগে। তারপরে যদি টাকা বাচে তখন আমি আপনাকে দল চালানোর জন্য দেবো।

এরমধ্যে দিয়ে তার পুষা গুন্ডা মঙ্গল ডাকাতের ছেলে সলুয়ার টিটো ওরফে ঘ্যানা টিটো, সাঈদ, টেংরা ওরফে আশা আমাকে ফোন করে হুমকি দিয়ে বলে তোর সাথে বুঝপড়া হবে। আজ আমি মাছ বিক্রি শেষে ফিরে আসার পথে উপজেলার চান্দ আফরা পাকড়া তলা নামক স্থানে ইজি বাইক আড় করে দিয়ে ৮/১০ জন লোক আমার গাড়ির গতিরোধ করে।

এর মধ্যে টিটো ওরফে ঘ্যানা টিটো, সাঈদ এবং ট্যাংরাকে আমি চিনেছি। এরপরে আমি গাড়ি থামালে তারা গাড়ি সাইড করতে বলে। এরপরে আমি দেখি সাঈদ পাশের থেকে লোহার রড় এবং টিটো পিস্তল বের করছে। সেসময় আমি গাড়ি নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে তারা আমার গাড়ির উপরে হামলা চালায়। ঘটনার সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, তার বড় ভাই মিলন এবং আমার ছোট ভাই ইকরামুল আমার গাড়িতে ছিল।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধূরীকে সন্ধ্যায় (৭.০৩ মি.) মুঠো ফোনে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পারস্য উপসাগরে মাইন বসাবে ইরান

পারস্য উপসাগরে মাইন বসাবে ইরান

ভারতের বিমানবাহিনীতে কর্মরত পাকিস্তানি গুপ্তচর আটক

ভারতের বিমানবাহিনীতে কর্মরত পাকিস্তানি গুপ্তচর আটক

ঈদের ছুটিতে বিএনপির খুন-খারাবি রাষ্ট্রের জন্য হুমকি

গোলাম পরওয়ার ঈদের ছুটিতে বিএনপির খুন-খারাবি রাষ্ট্রের জন্য হুমকি

শিশু অপহরণের ঘটনায় বাপ্পারাজ আটক

শিশু অপহরণের ঘটনায় বাপ্পারাজ আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App