×

আন্তর্জাতিক

প্রকাশ্যে কিম জং-উনের মেয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:১০ পিএম

প্রকাশ্যে কিম জং-উনের মেয়ে

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের মেয়ে কিম জু-আয়ে। ছবি: সংগৃহীত

এই প্রথম জনসম্মুখে এলো উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের মেয়ে। সাধারণত নিজের অবস্থান এবং পরিবারের সদস্যদের বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলেন কিম। পরিবারের সদস্যদের জনসম্মুখে সেভাবে দেখাও যায় না। এর মধ্যে কিম জং-উনের মেয়ের প্রকাশ্যে আসায় তোলপাড় চলছে।

চীনা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় একদল শিশু। সেখানে পারফর্ম করে ৯ বছরের এক মেয়ে। এ সময় শিশুটির কাছে ছিলেন কিমের স্ত্রী সোল। অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এরপরই আলোচনা শুরু হয় মেয়েটিকে নিয়ে।

কোরিয়াটাইমস বলছে, কঠোর গোপনীয়তা রক্ষার কারণে কিমের পরিবারের কারও প্রকাশ্যে আসা নিয়ে বেশ আগ্রহ থাকে সবার মাঝে।

২০১৭ সালে দক্ষিণ কোরিয়া দাবি করে, কিম জং-উনের মোট তিন সন্তান। ২০১০ সালে জন্ম হয় প্রথম সন্তানের, দ্বিতীয় সন্তান ২০১৩ সালে এবং তৃতীয় সন্তানের জন্ম হয় ২০১৭ সালে।

ধারণা করা হচ্ছে, ২০১৩ সালে জন্ম নেওয়া সন্তানকেই পারফর্ম করতে দেখেছে কোরিয়াবাসী। কিমের ৯ বছর বয়সি মেয়ের নাম কিম জু-আয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App