×

আন্তর্জাতিক

এ বছর হজে যেতে পারবেন ১০ লাখ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ১০:৩৮ এএম

এ বছর হজে যেতে পারবেন ১০ লাখ মানুষ

মসজিদ আল হারাম। ফাইল ছবি

চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য মানতে হবে দুটি শর্ত। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন। খবর আরব নিউজের।

শনিবার (৯ এপ্রিল) এক টুইটে এ ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী, দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।

করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগের বছরগুলোতে হাজির সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App