×

জাতীয়

সৌদি নয়, ৫৬০ মডেল মসজিদ সরকারি অর্থায়নে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২১, ০১:২৬ পিএম

সৌদি নয়, ৫৬০ মডেল মসজিদ সরকারি অর্থায়নে
সৌদি নয়, ৫৬০ মডেল মসজিদ সরকারি অর্থায়নে

মডেল মসজিদ। ছবি: সংগৃহীত

দেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে সৌদি আরব অর্থায়নে আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত দেশটি অর্থায়ন করেনি। পরবর্তীতে সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনও সরকার একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।

এসব মসজিদে থাকবে আধুনিক সুযোগ-সুবিধা। আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের আদলে এসব মসজিদ নির্মাণ করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সুবিশাল এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণাকেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষাকেন্দ্র ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র থাকবে।

এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে। ৪০ শতাংশ জায়গার ওপর তিন ক্যাটাগরিতে এই মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে। জেলা পর্যায়ে চারতলা, উপজেলার জন্য তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রতি বছর ১ লাখ ৬৮ হাজার শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা এবং ২ হাজার ২৪০ জন দেশি-বিদেশি অতিথির আবাসন সুবিধাও রাখা হচ্ছে এসব মসজিদে।

[caption id="attachment_289265" align="aligncenter" width="700"] মডেল মসজিদ[/caption] জেলা সদর ও সিটি করপোরেশন এলাকায় নির্মাণাধীন প্রতিটি মসজিদে একসাথে ১২০০ মানুষ নামাজ পড়তে পারবেন। এছাড়া উপজেলা ও উপকূলীয় এলাকার মডেল মসজিদে একসঙ্গে ৯০০ মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।

এরই মধ্যে ৫০ টি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।এই ৫০ মডেল মসজিদ গুলো হচ্ছে, ঢাকায় সাভারে, ফরিদপুরে মধুখালীতে, সালথায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ীর উপজেলা সদর, শরীয়তপুরের উপজেলা সদর ও গোসাইরহাট, বগুড়ায় সারিয়াকান্দি, শেরপুর ওকাহালুতে, নওগাঁয় সাপাহার ও পোরশাতে, সিরাজগঞ্জের জেলা সদর ও উপজেলা সদর, পাবনার চাটমোহরে, রাজশাহীর গোদাগাড়ীতে ও পবায়, দিনাজপুরের খানসামা ও বিরলে, লালমনিরহাটের পাটগ্রাম, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও উপজেলা সদর, রংপুরে জেলা সদর, মিঠাপুকুর, উপজেলা সদর, পীরগঞ্জ, বদরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের হরিপুর, নোয়াখালীর সুবর্ণচরে, ময়মনসিংহে গফরগাঁও ও তারাকান্দায়, চট্টগ্রামে জেলা সদর, লোহাগড়া, মিরসরাই ও সন্দীপে, জামালপুরের ইসলামপুর ও উপজেলা সদরে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগরে, ভোলায় উপজেলা সদরে, সিলেটের দক্ষিণ সুরমায়, কুমিল্লার দাউদকান্দিতে, খাগড়াছড়ির পানছড়িতে, কুষ্টিয়ার উপজেলা সদরে, খুলনার জেলা সদরে, চাঁদপুরের কচুয়ায়, ঝালকাঠীর রাজাপুর, চুয়াডাঙ্গার জেলা সদর।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে ইসলামী মূল্যবোধের উন্নয়ন এবং ইসলামী সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ২০১৮ সালের ২৬ জুন অনুষ্ঠিত একনেক সভায় প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে মোট ৮৭২২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে অনুমোদিত হয়। ২০১৮ সালে ৫ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৯টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App