×

সারাদেশ

নলছিটিতে চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৩ পিএম

নলছিটিতে চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পরে দপ্তরি মামুন হাওলাদার (৩৩) গাঢাকা দিয়েছেন। মামুন কুশঙ্গল গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে। ঘটনার পর ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী। জানা যায়, গত ২২ জানুয়ারি বিদ্যালয় ছুটি শেষে শিক্ষকরা বাড়িতে চলে যায়। শিশুটি বিদ্যালয়ের গেইটে দাঁড়িয়ে ছিলো। এসময় দপ্তরি মামুন হাওলাদার এসে তাকে হাত ধরে টেনে বিদ্যালয়ের ভেতরে একটি কক্ষে নিয়ে যায়। শিশুটিকে মুখ চেপে ধর্ষণচেষ্টা করে মামুন। শিশুটি চিৎকার শুরু করলে মামুন তাকে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে গিয়ে এ ঘটনা বাবা ও মাকে জানায়। তাঁরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোন বিচার পায়নি। এদিকে ধর্ষণচেষ্টার ঘটনা এলাকায় জানাজানি হলে ভয়ে শিশুটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য শিশুটির বাবাকে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে মামুনের বিরুদ্ধে। মেয়েটির মা অভিযোগ করেন, ধর্ষণচেষ্টার কথা জানাজানি হলে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েছিলাম। কিন্তু আমরা গরিব বিধায় কেউ, মামুনের বিচার করেনি। পরে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানিয়েছি, তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের দপ্তরি মামুন হাওলাদার বলেন, আমি মেয়েটির বাবার কাছে টাকা পাই। পাওনা টাকা চাওয়ার কারনে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। ধর্ষণচেষ্টার ঘটনাটি সঠিক নয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুরন্নাহার লায়লা বলেন, আমি বিষয়টি আজকেই মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুনেছি। ঘটনা সত্য প্রমানিত হলে দপ্তরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হবে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি, তবে ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটির কাছে গোলাগুলি, আহত ৯

ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটির কাছে গোলাগুলি, আহত ৯

সরাইলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

সরাইলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরুর তারিখ নির্ধারণ

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরুর তারিখ নির্ধারণ

ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে শিশু মৃত্যু ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App