×

বিনোদন

বেদের মেয়ে নাটকে তিশা-রোহান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৯, ০৪:৪৯ পিএম

বেদের মেয়ে নাটকে তিশা-রোহান
বর্তমানে অনেকেই নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহানকে নিয়ে নানা রকম নির্মাণে ঝুঁকছেন। তারই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে একটি খন্ড নাটকে অভিনয় করেছেন এই জুটি। নাটকের নাম ‘বেদের মেয়ে’। শাহজাহান সৌরভের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এটিএন বাংলার ঈদ উল ফিতর এর অনুষ্ঠানমালায় ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে নাটকটি। নির্মাতা এ নাটকের গল্প নিয়ে বলেন, নূপুর চরিত্রের তিশা এখানে বেদের মেয়ে। তবে সে বেদে বহরের সাথে থাকে না। নিজের বহর ত্যাগ করে সে এক বুড়ির বাড়িতে আশ্রিতা। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিষ নামায়। মেম্বারের ছেলে আহসান চরিত্রের ইয়াশ রোহান। সে একদিন নৌকা পার হবার সময় নূপুরকে দেখে। তার কথা শুনে প্রেমে পড়ে যায়। এক পর্যায়ে তার গ্রাম পর্যন্ত তাকে খুঁজতে যায়। অন্যদিকে মেম্বারের কানে খবর চলে যায় যে তার ছেলেকে ওই বেদেনির বাড়ির আশেপাশে দেখা গেছে। ঘরে ফেরার পর আহসানকে খুব করে বকে তার বাবা। কিন্তু আহসানের মন পড়ে থাকে নূপুরের প্রতি। একদিন নূপুর আহসানকে নিজের জীবনের গল্প শোনায়। বহরের বাইরের এক ছেলের সাথে প্রেম করে সে নিজের বেদে বহর ছেড়ে গ্রামের বুড়ির বাড়িতে আশ্রিতা হয়েছে। এসব কথা শুনে আরো মায়া বেড়ে যায় আহসানের। সে প্রেম নিবেদন করে। কিন্তু একবার পোড় খেয়ে ঘর বাঁধতে ভয় হয় নূপুরের। চলতে থাকে গল্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মা দিবসে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

মা দিবসে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী আটক

স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী আটক

অভয়নগরে সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অভয়নগরে সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App