×

জাতীয়

মাগুরা-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. শ্রী বীরেন শিকদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ০৩:৩৬ পিএম

মাগুরা-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. শ্রী বীরেন শিকদার
শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মাগুরা-২ আসনে আজ মঙ্গলবার আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করলেন ড. শ্রী বীরেন শিকদার এমপি। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আড়পাড়া হাই স্কুল মাঠে এক দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফসার উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাসুদেব কুন্ডু, শ্যামল কুমার দে, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, আরজ আলী বিশ্বাস, যুবলীগ নেতা রেজাউল বিশ্বাস, বক্তিয়ার লস্কর, আনোয়ার হোসেন ঝন্টু, মুজিবর রহমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App