×

পুরনো খবর

মুরগীর মাংসের দারুণ একটি রান্না লেমন চিকেন শিখে নিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৮, ০৩:৫০ পিএম

মুরগীর মাংসের দারুণ একটি রান্না লেমন চিকেন শিখে নিন
যারা স্বাদ ও স্বাস্থ্য একসাথে খোঁজেন, অন্যদিকে খুব অল্প সময়ে রান্না করা যায় এমন সব রেসিপি ভালোবাসেন, ঠিক তাঁদের জনই আতিয়া আমজাদের এই অসাধারণ রেসিপিটি। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজাদার। ফ্রাইড রাইসের সাথে ভালো তো লাগবেই, ডায়েট করতে চাইলে খেতে পারেন সেদ্ধ সবজির সাথেও।। উপকরণ চিকেন ব্রেস্ট পিস ৪ টি মাখন ২ চা চামচ অলিভ অয়েল ২ টে চামচ গোল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ময়দা ২ টে চামচ লবণ হাফ চা চামচ লেবুর রস ২ টে চামচ চিকেন স্টক হাফ কাপ অরিগানো হাফ চা চামচ প্রনালী – চিকেন পিস গুলো আড়াআড়ি মাঝ বরাবর কেটে একটি পলিথিন ব্যাগে ভরে নিন। তার ওপর ভারী কিছু দিয়ে আলতো ছেঁচা দিয়ে নিন। এতে মাংসের টুকরাটি পাতলা ও বড় হবে কিছুটা। – একটি প্লেটে ময়দা ও অর্ধেকটা লবণ মিশিয়ে নিন ও চিকেনের টুকরো গুলোর দুপাশে আলতো করে মেখে নিন। – প্যানে ১ চা চামচ বাটার ও ২ টে চামচ অলিভ অয়েল গরম করে মাঝারি আঁচে মাংসের টুকরো গুলো দুপাশে ৪/৫ মিনিট করে ভেজে নিন। মাংস যেন সিদ্ধ হয়। – এবার প্যান থেকে প্লেটে মাংসের টুকরা গুলো তুলে নিন এবং একই প্যানে বাকি মাখন টুকু দিয়ে লেবুর রস, লবণ, গোলমরিচের গুঁড়ো , চিকেস স্টক ও অরিগেনো পাউডার দিয়ে সস বানিয়ে নিন। -মোটামুটি ২ মিনিট মৃদু আঁচে রান্না করলেই সস রেডি। – প্লেটের চিকেস পিসগুলোর উপর সমভাবে লেমন সস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বাড়লো ৯৯৩ রুপি

ভারতে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বাড়লো ৯৯৩ রুপি

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

ইরান বিষয়ে সংসদে ড. শফিকের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরান বিষয়ে সংসদে ড. শফিকের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিদেশি লিগে দলের মালিক হলেন একঝাঁক প্রোটিয়া তারকা

বিদেশি লিগে দলের মালিক হলেন একঝাঁক প্রোটিয়া তারকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App