×

জাতীয়

আনিসুলের সব স্বপ্ন বাস্তবায়ন করবে ডিএনসিসি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭, ০৮:৫১ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের সব স্বপ্নের বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্যানেল মেয়র মো. ওসমান গণি। সোমবার নগরীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সুপেয় পানীয় জলের সুবিধাসম্বলিত একটি অত্যাধুনিক যাত্রী ছাউনি ও টয়লেট উদ্বোধনকালে তি‌নি একথা বলেন। সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) আর্থিক সহযোগিতায় এবং ডিএনসিসির তত্ত্বাবধানে নির্মিত এই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটটির যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য তিনি জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষকেও আহ্বান জানান। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। সভাপতির বক্তব্যে মো. মেসবাহুল ইসলাম বলেন, 'ডিএনসিসি-তে এরকম ১০০টি যাত্রীছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা আনিসুল হকের ছিল। আমরা তা বাস্তবায়ন করবো।' সোশ্যাল করপোরেট রেসপনসিবিলিটির আওতায় এধরনের প্রকল্পে সহযোগিতার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানান প্যানেল মেয়র। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এসএমসি-র ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App