×

খেলা

আনিসুল হকের প্রতি বিসিবির শ্রদ্ধা নিবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ১০:৩৯ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, একসময়ের নন্দিত টিভি উপস্থাপক ও সফল ব্যবসায়ী আনিসুল হকের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের ৩৫তম ম্যাচ শুরুর আগে আনিসুল হকের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বিসিবির কর্মকর্তারা, টুর্নামেন্টের ৩৫তম ম্যাচ খেলতে নামা রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়রা, সাংবাদিক, দর্শকসহ স্টেডিয়ামে উপস্থিত সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আনিসুলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনিসুল হক।

আশির দশকের বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন আনিসুল হক। এরপর সফল ব্যবসায়ী হিসেবে সুনাম কুড়ান তিনি। বিজিএমইএ, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের মতো ব্যবসায়ী সংগঠনগুলোর সভাপতির দায়িত্বও পালন করেছেন আনিসুল হক। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App