×

জাতীয়

লন্ডনে আনিসুল হকের জানাজা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৩ পিএম

লন্ডনের একটি মসজিদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জানাজা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রিজেন্ট পার্ক জামে মসজিদে এই জানাজা হয়। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও এতে অংশ নেন। প্রায় চার মাস আগে সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়া আনিসুল হক সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে। ওই দিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে আনিসুল হককে বনানী কবরস্থানে দাফন করা হবে। তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App