×

জাতীয়

গৌরীপুরে মাজারের কর্মকর্তাকে কুপিয়ে খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১১:০০ পিএম

গৌরীপুরে মাজারের কর্মকর্তাকে কুপিয়ে খুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শ্যামগঞ্জ নেংটা বাবার মাজারের কর্মকর্তা শফিকুর রহমানকে গানের মঞ্চে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ নেংটা বাবার মাজার শরিফে গানের আসরে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত শফিক উপজেলার মইলাকান্দা গ্রামের জহুর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লেংটা বাবার মাজারে ৩ দিনব্যাপী ওরসের দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে মঞ্চে গানবাজনা চলছিল। এ সময় মঞ্চে বসে থাকা মাজারের তদারকি কর্মকর্তা শফিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক আহত করা হয়।

এ ঘটনায় হারেজ উদ্দিন (৫০) নামে একজনকে আটক করে গৌরীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ভক্তরা। তার বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামে।

গৌরীপুর থানার ওসি গোলাম মাওলা জানান, হত্যাকাণ্ডের রহস্য এখনো জানা যায়নি। তদন্ত চলছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে ভক্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে থানা ঘেরাও

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে থানা ঘেরাও

‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

‘ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার, অতঃপর..

মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার, অতঃপর..

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App