×

আবহাওয়া

তীব্র দাবদাহে পুড়ছে ৩৮ জেলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৪১ পিএম

তীব্র দাবদাহে পুড়ছে ৩৮ জেলা

ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ৩৮ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে।

বৃষ্টির বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন : তাপপ্রবাহ বাড়ছে, কমছে বন ও জলাশয়

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও যশোরে, ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশায় পিকআপের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

অটোরিকশায় পিকআপের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

আমেরিকা যেতে চাইলে সোশ্যাল প্রোফাইল উন্মুক্ত থাকা চাই

আমেরিকা যেতে চাইলে সোশ্যাল প্রোফাইল উন্মুক্ত থাকা চাই

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি

মন্ত্রণালয় দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি

তীব্র গরমে বাড়ছে রক্তচাপ, যেভাবে স্বাভাবিক থাকবেন

তীব্র গরমে বাড়ছে রক্তচাপ, যেভাবে স্বাভাবিক থাকবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App