×

আবহাওয়া

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

রাজধানীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এতে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরো তীব্র হতে পারে।

শনিবার (১১ এপ্রিল) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আরো পড়ুন : ঢাকায় আজ বৃষ্টি হবে কিনা, যা জানালো অধিদপ্তর

তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এর আগে, শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

অন্যদিকে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

ত্রাণমন্ত্রী হঠাৎ অসুস্থ, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যন্সে

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

বাংলাদেশসহ ১৭ দেশে ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

যে কারণে দলে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

যে কারণে দলে কোনো পরিবর্তন আনেননি হাবিবুল বাশাররা

শেষ বারের মতো ফিরছে সেই সিরিজ ‘ইউফোরিয়া’

যৌনতা থেকে নানা বিতর্ক শেষ বারের মতো ফিরছে সেই সিরিজ ‘ইউফোরিয়া’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App