প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। খবর এবিসি নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, শুক্রবার বেআইনি কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর একটি নৌযানকে ধাওয়া করা হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।
সাউথকম কমান্ডারের নেতৃত্বে পরিচালিত যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী।
উল্লেখ্য, কয়েক মাস ধরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এসব অভিযানের প্রধান লক্ষ্য ভেনেজুয়েলার নৌযান বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন : দুই শর্তে অটল ট্রাম্প, সমাধানের পথ রুদ্ধ
