×

আবহাওয়া

ঢাকায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৪২ এএম

ঢাকায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হবে, তবে কোথাও কোথাও অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরো পড়ুন : বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে ঝড়বৃষ্টির সতর্কবার্তা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত ঘটেনি।

সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৭ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App