আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ফলে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো কম দেখা যেতে পারে। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময়ে বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই।
বাতাস উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন : পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
বুধবার সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
