×

আবহাওয়া

তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বেড়েছে রোগব্যাধি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বেড়েছে রোগব্যাধি

শীতে কষ্ট পাচ্ছে গৃহপালিত পশুরাও। ছবি : সংগৃহীত

মৃদু শৈত্যপ্রবাহ কাটলেও ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে শীত ঝেঁকে বসেছে হিমালয়কন্যা পঞ্চগড়ে। এতে দুর্ভোগ বেড়েছে জেলার নিম্নআয়ের মানুষের। শীত থেকে রক্ষা পেতে বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চালিয়ে যাচ্ছে দারিদ্রপীড়িত মানুষেরা। জ্বর, সর্দি, কাশিসহ শীতজনিত বিভিন্ন রোগ প্রতি ঘরেই আক্রান্ত হয়ে ছুটছেন হাসপাতালগুলোতে।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে ১০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড হয়ে শৈত্যপ্রবাহ কাটলেও ঘন কুয়াশা ও বরফ শিশিরে বাড়িয়েছে শীতের তীব্রতা।

আরো পড়ুন : তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুই দিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে অবস্থান করছে। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই দেখা গেছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার জনপদ। বৃষ্টির মতো ঝরছে বরফ শিশির। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। কুয়াশার সঙ্গে হিম বাতাস ও বরফ শিশির ঝরায় কমে গেছে লোক চলাচল কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্নআয়ের মানুষেরা। 

তারা বলছেন, শীতের কারণে পরিবারে কারো না কারও জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে। এদিকে আয় রোজগার কম, আরেক দিকে রোগের চিকিৎসা, সবমিলিয়ে পরিস্থিতি বিপাকে ফেলেছে। শীতে কষ্ট পাচ্ছে গৃহপালিত পশুরাও। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App