×

আবহাওয়া

ফের তীব্র শীত কবে, জানালো আবহাওয়া অফিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

ফের তীব্র শীত কবে, জানালো আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

দুই দিন পর আকাশ চিরে সূর্য উঁকি দেয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ৮ জানুয়ারির পর আবারো শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শনিবার (৪ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন।

এই আবহাওয়াবিদ জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) পর্যন্ত শীতের তীব্রতা তেমন থাকবে না। তবে ৮ তারিখের পর আবারো বাড়তে পারে শীতের তীব্রতা। এছাড়া ৭-৮ জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে জানিয়ে তিনি বলেন, সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এমতাবস্থা তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহের সময়ে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করতে পারে।

এছাড়া দেশের অন্যত্র ২ থেকে ৩টি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।

উল্লেখ্য, রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App