×

আবহাওয়া

শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলার ওপর দিয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলার ওপর দিয়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি। ছবি : সংগৃহীত

দেশের পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সপ্তাহ পর উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিস্তারের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামন্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর অবধি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

উওরাঞ্চলে চলতি মাসের ১৯ বা ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ বিস্তার করতে পারে জানিয়ে তিনি বলেন, আপাতত রাজশাহী, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ঢাকায় শৈত্যপ্রবাহ না পড়লে ১০ ডিগ্রি অথাবা এর কাছাকাছি আসতে পারে।

গত বছরেরর মতো এ বছর কুয়াশার পড়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছে বজলুর রশিদ বলেন, কুয়াশার কারণে শীতের পরিমাণ বেশি থাকতে পারে। জানুয়ারিতে তিন-চার ডিগ্রিতে তাপমাত্রা কমে আসতে পারে।

এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি। রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি আর সর্বোচ্চ ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। 

আরো পড়ুন : শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, জনজীবনে দুর্ভোগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App