×

আবহাওয়া

সাগরে নিম্নচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

সাগরে নিম্নচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

কমতে পারে দিনের তাপমাত্রা। ছবি : সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ননিরক্ষীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ননিরক্ষীয় ভারত সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার (২৫ নভেম্বর) রাতে দেয়া আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে কমতে পারে দিনের তাপমাত্রা। 

আরো পড়ুন : শীত জেঁকে বসবে কবে, জানালো আবহাওয়া অফিস

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App