×

আবহাওয়া

তাপমাত্রা ও কুয়াশা নিয়ে নতুন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

তাপমাত্রা ও কুয়াশা নিয়ে নতুন বার্তা

তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ (শুক্রবার) দেশের সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এছাড়া আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামীকাল (শনিবার ১৬ নভেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন রবিবার (১৭ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা আরো কমতে পারে। এছাড়া আগামী সোমবারও (১৮ নভেম্বর) দিনের তাপমাত্রা কমতে পারে।

আরো পড়ুন: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা যেমন থাকবে

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েকদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর মধ্যে আগামী রবিবার ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App