×

ভিডিও

আবার সংসদ নির্বাচনে অংশ নিবেন শাহজাহান ওমর!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য আলোচিত ও সমালোচিত নেতা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল চারটার দিকে আদালতে আনা হয় ওমরকে। এদিন প্রিজন ভ্যান থেকে নেমেই শাহজাহান ওমর গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বললেন, "সেদিন যারা ডিম ও জুতা নিয়ে আসছিলো, আজ সেই দুষ্টু লোকেরা কোথায়? ঝালকাঠির কাঁঠালিয়া থানার একটি মামলায় তিনি ঝালকাঠি কারাগারে রয়েছেন। 

শাহজাহান ওমরকে আদালতে তোলা হলে তার জামিন আবেদন জানান ওমরের আইনজীবী নাসির উদ্দিন কবির এবং বনি আমিন বাকলাই। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল আহম্মেদ শাহজাহান ওমর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামানসহ আওয়ামী লীগের ৫জন নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন ওমরকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদের দায়ের করা জিআর ১২১ রাজাপুর থানার আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায়।

গত ২১ নভেম্বর গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করার সময় বিক্ষুব্ধ জনতা এবং বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা ওমরকে লক্ষকরে ডিম এবং জুতা নিক্ষেপ করেছিলো। আদালত চত্বরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার কড়া নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী তিন স্তরে ঘিরে রেখেছিলো ঝালকাঠির আদালত চত্বর ও এর আশপাশের এলাকা।

ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে কারাগারে নেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বললেন, রাজাপুরের যে বাড়িটা আগুন দিয়েছে বলে সেটা নিজের সম্পত্তির উপর নির্মাণ করা বাড়ি। ওই দিন তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করে বলেন, ৩০ তারিখ সন্ধ্যা তিনি ঢাকায় সংবাদ সম্মেলন করেন। বিভিন্ন মিডিয়ায় যার রেকর্ড রয়েছে। আবারো সংসদ নির্বাচন করবেন বলেও জানা তিনি। 

শাহজাহান ওমরের আইনজীবী নাসির উদ্দিন কবির জানান, পুলিশ ওমর ও মনিরুজ্জামানসহ ৫ জনকে দৃশ্যত গ্রেফতারের দরখাস্ত করায় আদালত গ্রেফতার করে। ৫মে ওমর দেশের বাহিরে চিকিৎসার জন্য ছিলেন তিনি এই ঘটনায় জড়িত না। জামিন আবেদন করেছি আদালত নামঞ্জুর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App