×

ভিডিও

কলকাতার ‘জোকার’ সাংবাদিক ময়ূখ রঞ্জনের গোপন পরিচয় ফাঁস!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম

উদ্ভট অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপনা করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক। ভারসাম্যহীন কথা বলতে বলতে স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান, এমনকি হাত নেড়ে নেড়ে করেন প্রলাপ। জোর গলায় নিজের মতামত চাপিয়ে দেন অন্যের ঘাড়ে। নিজের এমন পাগলাটে আচরণের কারণে বর্তমানে তিনি ব্যাপক সমালোচিত।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে ওপার বাংলার এই ক্ষ্যাপাটে সাংবাদিক অনবরত দুই বাংলার মানুষদের মনে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন। জানা গেছে, রিপাবলিক বাংলার ওই সাংবাদিকের নাম ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে দুই বাংলাতেই ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।

টেলিভিশন স্টুডিওর স্ক্রিনের সামনের বেশ নাটকীয় ভঙ্গিতে উত্তেজিত ভাষায় সংবাদ উপস্থাপনা করেন ময়ূখ। নিজ দায়িত্বে নিয়মিত ছড়ান অযৌক্তিক ও ভিত্তিহীন তথ্য এবং গুজব। সেই সঙ্গে বুনে দেন সাম্প্রদায়িকতার বীজ। বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে নিয়ে করেছেন বিভিন্ন বিতর্কিত মন্তব্য। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়েও চরম অশোভন মন্তব্য করেন তিনি। এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়েও উল্টাপাল্টা কথা বলে তুমুল আলোচনার জন্ম দেন ময়ূখ।

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন নিয়ে শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করে গেছেন ময়ূখ। তিনি দাবি করেন, বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে পাকিস্তানের মদদ রয়েছে। এমনকি ওই আন্দোলনকে মৌলবাদের সঙ্গেও তুলনা করেন ময়ূখ। আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের সরকার নিয়েও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে। বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন অনবরত।

অবশ্য ভিডিওতে ভিউ বাণিজ্যের জন্য রিপাবলিক টিভির এমন আচরণ নতুন কিছু নয়। টিভিটির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী নিজেও সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভিউয়ের বাণিজ্য করেন। ময়ূখ শুধু বাংলাদেশ নিয়েই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক। আলোচিত ময়ূখ বর্তমানে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত। এর আগে তিনি এবিপি আনন্দ, টাইমস নাউ ও নিউজ বাংলা এইটটিনে কাজ করেছেন।

২০২১ সালের ২১ জানুয়ারি বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ কলকাতার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন ময়ূখ। সেই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। সেসময় প্রাণে বেঁচে ফিরলেও মাথায় আঘাত লাগার কারণেই হয়তো তখন থেকে এখন পর্যন্ত এমন মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন ময়ূখ- এমনটাই ভাবছেন কেউ কেউ। তবে পশ্চিমবঙ্গেও ময়ূখকে নিয়ে বিতর্ক কম নেই। রিপাবলিক বাংলায়- জবাব চায় বাংলা প্রোগ্রামের এই উপস্থাপককে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গে একজন লেখক মানিক ফকির। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেতা ময়ূখকে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন। যদিও এত শত অভিযোগ নিয়েও নিয়মিত নিজ দায়িত্বে গুজব ছড়িয়ে যাচ্ছেন ময়ূখ।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App