গভীর রাতে ফোনে নায়িকা মিমকে যে প্রস্তাব দিলেন হারুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ পিএম
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে ডিবি হারুন। নানা কারণেই আলোচনায় থাকতেন তিনি। ডিবি অফিসে রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকাদের দাওয়াত দিয়ে খাইয়ে হইচই ফেলে দিতেন। একটি ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও ফোন করেছিলেন হারুন। হুমকি দিয়েছিলেন একটি সিনেমায় অভিনয় না করতে। আর সেটার মধ্যস্থতায় ছিলেন চিত্রনায়ক জায়েদ খান।
ডিবি হারুনের ফোন পেয়ে ঘাবড়ে যান পরাণ’খ্যাত নায়িকা। সেদিনের ঘটনা প্রসঙ্গে মিম বলেন, ‘হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। তিনি (হারুন অর রশীদ) কেন আমাকে ফোন করবেন? ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোনকল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারব না। যখন তিনি বললেন, “তোমার পরিচালক আমার সামনে বসা, ” তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধ হয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়।
পরিচালক সুমন ধর জানিয়েছেন, ছবিটির কাজ আটকে দিয়েছিলেন তখনকার (২০২৩) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ। নির্মাতা জানান, একদিন অচেনা একটি ফোন নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন। তবে সেটি নায়ক জায়েদ খানের মাধ্যমে। পরে জায়েদ খানই সুমনকে নিয়ে গিয়েছিলেন হারুনের ডিবি কার্যালয়ে।
শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সব সময় আসে না। আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয়, তখন মন খারাপ হয়।’
মূলত ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছিলেন পরিচালক সুমন ধর। সিনেমার গল্পটি ছিল সত্য ঘটনা নিয়ে।
১৯৯৫ সালের ২৩ আগস্টের রাতে ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী। পরে পুলিশ সেই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে।
সেসময় এই ঘটনা নিয়ে দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে ছিল উত্তাল। এতে পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী। আহত হন দুই শতাধিক। দিনাজপুরসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর সুমনকে ডিবি অফিসে ডাকা হয়েছিল। সেখানে তাকে বলা হয়েছিল সিনেমাটি নির্মাণ না করতে।
