×

ঢাকা

বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

ছবি: সংগৃহীত

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে মানিকগঞ্জে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর প্রদত্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কাফাটিয়া ও বালিরটেক বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ সময় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে কাফাটিয়া বাজারের মেসার্স আলী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং বালিরটেক বাজারের দেবনাথ টেড্রার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের পাশাপাশি উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা এনএসআই-এর সহকারী পরিচালক, আনসার ব্যাটালিয়ন সদস্য, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি অবৈধভাবে তেল মজুত ও দাম বেশি নেয়া প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App