×

যুক্তরাষ্ট্র

মার্কিন হামলার আশঙ্কায় আতঙ্কে কিউবার মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৫৩ এএম

মার্কিন হামলার আশঙ্কায় আতঙ্কে কিউবার মানুষ

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের মার্কিন অবরোধ ও অর্থনৈতিক সংকটের কারণে কিউবার সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের প্রভাবে রাজধানী হাভানাজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শহরটিতে প্রতিদিন একাধিকবার লোডশেডিং হচ্ছে, এমনকি তাদের অফিসেও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক হামলার আশঙ্কায় থাকা কিউবার জনগণ এখন মনে করছেন, যেকোনো সময় সরাসরি আগ্রাসন চালাতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের আকস্মিক হাভানা সফরের পর দেশটিতে উদ্বেগ আরো বেড়েছে।

র‍্যাটক্লিফের সফরের পর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, মার্কিন প্রসিকিউটররা কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

আরো পড়ুন : বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ঘটেছে: ইরান

এই খবর প্রকাশের পর কিউবা সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির কয়েকজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে সব ধরনের কূটনৈতিক আলোচনা বন্ধ হয়ে যেতে পারে এবং পরিস্থিতি সরাসরি সংঘাতের দিকে মোড় নিতে পারে।

এদিকে কিউবার অভ্যন্তরীণ পরিস্থিতিও দিন দিন আরো সংকটাপন্ন হয়ে উঠছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না, হাসপাতালগুলোতে জরুরি ওষুধের সংকট দেখা দিয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে জমে উঠছে আবর্জনার স্তূপ।

খবরে আরো বলা হয়েছে, চলতি সপ্তাহেই দেশটির জ্বালানি মজুত প্রায় শেষ হয়ে গেছে। নতুন নিষেধাজ্ঞার কারণে পণ্যবাহী জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে। ফলে সামনে কিউবায় খাদ্য সংকট আরো তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ আজ

জয়-পলকের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ আজ

মার্কিন হামলার আশঙ্কায় আতঙ্কে কিউবার মানুষ

মার্কিন হামলার আশঙ্কায় আতঙ্কে কিউবার মানুষ

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকাসহ কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App