×

যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, গুলির ঘটনার পর বললেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, গুলির ঘটনার পর বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউজের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব নিজেই ঝুঁকিপূর্ণ হলেও তিনি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তবে অতটা আতঙ্কিত নন।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প। ঘটনার পর সংবাদ সম্মেলনে তাকে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই ঝুঁকি দায়িত্বেরই অংশ। খবর সিএনএনের।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এখানে একটি কাজ করতে এসেছি। প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক- এটা কাজেরই অংশ। এর চেয়ে ঝুঁকিপূর্ণ আর কোনো দায়িত্ব আছে বলে আমি মনে করি না। তবে আমি দেশকে ভালোবাসি এবং দেশের জন্য যা করেছি, তা নিয়ে গর্বিত।

হালকা রসিকতার সুরে ট্রাম্প বলেন, যদি আগে জানতাম দায়িত্ব এত ঝুঁকিপূর্ণ, তাহলে হয়তো নির্বাচনে অংশ নিতাম না।

আরো পড়ুন : ট্রাম্পের নৈশভোজে গোলাগুলি, হামলাকারী আটক

এদিকে অনুষ্ঠানের টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে থাকা অবস্থায় হোটেলের বাঙ্কেট হলে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে তার নিরাপত্তা সদস্যরা তাকে ঘিরে ফেলেন এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ঘটনার সময় প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি সূত্র জানিয়েছে, তারা দুজনই সুস্থ আছেন।

প্রতি বছর হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া অঙ্গনের তারকারাও অংশ নেন। তবে আকস্মিক গুলির ঘটনায় উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প পাকিস্তান সফর বাতিলের পর পরবর্তী পদক্ষেপ কী?

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ট্রাম্প পাকিস্তান সফর বাতিলের পর পরবর্তী পদক্ষেপ কী?

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার

হাতিরঝিলে জমজমাট আয়োজনে বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২

হাতিরঝিলে জমজমাট আয়োজনে বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি  ২৮

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App