×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার সম্ভাবনা নিয়ে সর্বশেষ পরিস্থিতি কী?

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার সর্বশেষ পরিস্থিতি ঘিরে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। উভয় পক্ষই আলোচনার বিস্তারিত ও প্রযুক্তিগত বিষয়গুলো প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিরোধ এখনো অমীমাংসিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে। খবর আল জাজিরার।

অন্যদিকে আলোচনায় আরো একটি বড় বিতর্কিত বিষয় হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সম্ভাব্য বন্ধের প্রশ্ন। ইরান অতীতে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধের ইঙ্গিত দিয়েছিল। ইরান হরমুজ প্রণালি বন্ধ করলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।

নিউক্লিয়ার ইস্যুও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত, পরমাণু কর্মসূচির স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থার ( আইএইএ) পর্যবেক্ষণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ রয়েছে। এছাড়া যুদ্ধ ক্ষতিপূরণ, নিরাপত্তা নিশ্চয়তা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার বিষয়গুলোও আলোচনার টেবিলে রয়েছে।

আরো পড়ুন : ইরানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতি ভঙ্গ এবং পারস্পরিক আস্থার অভাবই এখন সবচেয়ে বড় বাধা। অন্যদিকে মার্কিন পক্ষ কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে “প্রস্তুত ও সতর্ক” থাকার কথা বলছে। ইরানও সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতির বার্তা দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি এক্স এ এক পোষ্টের মাধ্যমে জানান, তিনি পাকিস্তান সফরকে ফলপ্রসূ হিসেবে দেখছেন। একইসঙ্গে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

বিশ্লেষকদের মতে, বর্তমানে ইরানের প্রধান অগ্রাধিকার কূটনৈতিক সমাধান হলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। আলোচনায় অগ্রগতি না হলে নতুন করে উত্তেজনা বা সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

বিভিন্ন দপ্তরে বড় রদবদল, ১১ ডিজি ও ৩ চেয়ারম্যান নিয়োগ

বিভিন্ন দপ্তরে বড় রদবদল, ১১ ডিজি ও ৩ চেয়ারম্যান নিয়োগ

সাগর-রুনি হত্যার তদন্তে আরো সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনি হত্যার তদন্তে আরো সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

কুমিল্লা যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App