×

যুক্তরাষ্ট্র

ইন্দো-প্যাসিফিকে মার্কিন বাহিনীর অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ এএম

ইন্দো-প্যাসিফিকে মার্কিন বাহিনীর অভিযান

ছবি : সংগৃহীত

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি জাহাজে অভিযান চালিয়ে সেটি জব্দ করেছে মার্কিন বাহিনী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কোয়ারেন্টাইন অমান্য করে জাহাজটি চলাচল করছিল। ‘বার্থা’ নামের জাহাজটিকে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই থামিয়ে তল্লাশি করা হয়। এটি ক্যারিবীয় অঞ্চল থেকে ভারত মহাসাগর পর্যন্ত নজরদারির আওতায় ছিল।

কর্তৃপক্ষের দাবি, চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এ ধরনের অভিযান পরিচালনা করা হলো।

এর আগে ফেব্রুয়ারিতে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় এলাকায় সন্দেহভাজন চোরাচালানকারী কয়েকটি নৌযানে অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড জানায়, সেসব অভিযানে মোট ১৪ জন নিহত হয়েছে।

আরো পড়ুন : বাণিজ্য চুক্তি নিয়ে 'টালবাহানা করা' দেশগুলোকে হুমকি ট্রাম্পের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App