×

যুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ডে স্বাস্থ্যসেবা প্রসারে ট্রাম্পের বিশেষ উদ্যোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

গ্রিনল্যান্ডে স্বাস্থ্যসেবা প্রসারে ট্রাম্পের বিশেষ উদ্যোগ

ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ডে অসুস্থদের চিকিৎসার জন্য মার্কিন হাসপাতাল জাহাজ পাঠানো হবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানোর বিষয়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

রিপাবলিকান গভর্নরদের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজের ঠিক আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে কাজ করে আমরা গ্রিনল্যান্ডে একটি বড় হাসপাতাল জাহাজ পাঠাচ্ছি, যাতে সেখানে অসুস্থ এবং সেবা না পাওয়া মানুষের চিকিৎসা করা যায়। জাহাজটি রওনা দিয়েছে। নৈশভোজে ট্রাম্প ও ল্যান্ড্রিকে একসাথে বসে আলাপ করতে দেখা গেছে। খবর রয়টার্সের।

আরো পড়ুন : বিশ্বের সব দেশের ওপর ১৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রায় দেড়শ বছর ধরে যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে নিজেদের অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করে আসছেন। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের অর্ন্তভুক্ত করতে চেষ্টা করছেন ট্রাম্প।

হোয়াইট হাউস বা ল্যান্ড্রির দপ্তর এখন পর্যন্ত ট্রাম্পের পোস্ট সম্পর্কিত কোনো মন্তব্য করেনি। জাহাজটি কি ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের অনুরোধে পাঠানো হচ্ছে, এবং কারা অসুস্থ, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। যুদ্ধবিষয়ক দপ্তরও এ বিষয়ে মন্তব্য করেনি।

গত সপ্তাহে ডেনমার্কের রাজা ফ্রেডরিক দ্বিতীয়বারের মতো গ্রিনল্যান্ড সফর করেছেন। ট্রাম্পের দ্বীপটি কিনে নেওয়ার আগ্রহের প্রেক্ষাপটে এ সফরকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ঐক্য প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে, ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টা আগে গ্রিনল্যান্ডের জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের নাবিকের জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছিল। পরবর্তীতে ওই নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে জেফ ল্যান্ড্রির ভূমিকা বা ট্রাম্পের ঘোষণার সঙ্গে এই উদ্ধার অভিযানের কোনো সম্পর্ক আছে কি না তা স্পষ্ট নয়।

ইউএসএনএস মার্সি এবং ইউএসএনএস কমফোর্ট নামে মার্কিন নৌবাহিনীর দুটি হাসপাতাল জাহাজ আছে। তবে এগুলোর কোনোটি লুইজিয়ানায় অবস্থিত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

জামায়াতের আদর্শিক অবস্থান স্পষ্ট করতে বললেন তথ্যমন্ত্রী

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

জ্যোতির রেকর্ডের দিনে সিরিজ হারলো বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App