×

যুক্তরাষ্ট্র

খালি করা হলো কমলা হ্যারিসের বাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম

খালি করা হলো কমলা হ্যারিসের বাড়ি

কমলা বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের কাছাকাছি কয়েকটি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ইতোমধ্যেই ২৯০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে ৩০ হাজারেরও বেশি মানুষকে। আরো অন্তত ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর তাসের।

 দাবানলের কারণে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু ঘটেছে এবং এক হাজারেরও বেশি বাড়ি পুড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।

ভয়াবহ এমন দাবানলে পুড়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের লস অ্যাঞ্জেলেসের বাড়িটি খালি করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

আরো পড়ুন : দাবানলে পুড়লো প্যারিস হিলটনের বাড়ি

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে দাবানল আরো তীব্র হয়ে ওঠায় কমলা হ্যারিসের বাড়ির আশপাশের এলাকার লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে কমলা বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন।

২০১২ সালে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকায় অবস্থিত ৩৫০ বর্গমিটারের বাড়িটি কিনেছিলেন কমলা হ্যারিসের স্বামী অ্যাটর্নি ডগলাস এমহফ। অভিনেত্রী গিনেথ প্যালট্রো এবং বাস্কেটবল তারকা লেব্রন জেমস তার প্রতিবেশী।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম বলছে, দাবানলটি ১০ একর থেকে শুরু হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২৯০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। পরে লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, ৩০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। দাবানলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুন জ্বলছে এবং বাসিন্দারা আগুন থেকে বাঁচতে তাদের গাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App