×

যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে কাজ করবে পেন্টাগন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১০:৩১ এএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে কাজ করবে পেন্টাগন

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মাদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

দপ্তরটি বলেছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় রয়েছে তারা। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র।

আরো পড়ুন : সহিংসতা ও হত্যায় জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ

এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের সহযোগিতা বা যোগাযোগ হচ্ছে?

জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, আপনি জানেন, বাংলাদেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত বিষয়ে বলব, আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং যেকোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব। তবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিশদ জানতে আমি আপনাকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার জন্য বলব।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App