×

যুক্তরাষ্ট্র

ইউক্রেনের দখলে রাশিয়ার একটি শহর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৮:০৯ এএম

ইউক্রেনের দখলে রাশিয়ার একটি শহর

ছবি : সংগৃহীত

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুদঝা নামের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনারা। গত সপ্তাহে কুরস্কে হঠাৎ করে ইউক্রেনের কয়েক হাজার সেনা প্রবেশ করে।বৃহস্পতিবার(১৫ আগস্ট) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডার স্রিসকি জানিয়েছেন, গত সপ্তাহে আকস্মিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত তারা কুরস্কের ৩৫ কিলোমিটার ভেতরে প্রবেশ করতে পেরেছেন। এরমধ্যে ১ হাজার ১৫০ স্কয়ার কিলোমিটার অঞ্চল এবং ৮২টি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন তারা।

আরো পড়ুন : রাশিয়ার সাহায্য চাইতে মস্কোতে মাহমুদ আব্বাস

স্রিসকি আরো জানিয়েছেন, দখলকৃত শহরে সেনাবাহিনীর একটি প্রশাসনিক অফিস স্থাপন করা হয়েছে যেন সেখানে আইন ও শাসন বিরাজমান থাকে এবং সাধারণ মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র পান।

এই শহরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি গ্যাস টার্মিনাল। এখান থেকে রাশিয়ার গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে যায়। এখন ধারণা করা হচ্ছে, এই গ্যাস টার্মিনালটি দখল করার পরিকল্পনা ঠিক করেছে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের এই আকস্মিক হামলার কারণে রাশিয়ার কুরস্ক থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এক সপ্তাহ পার হলেও এখনো ইউক্রেনীয় বাহিনীকে থামাতে পারেনি রুশ বাহিনী। বুধবার রাশিয়ার চারটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এটি দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App