×

খবর

সামাজিক সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ

Icon

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সামাজিক সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের উদ্যোগে ‘সোশ্যাল প্রটেকশন উইথ এ ফোকাস অন সোশ্যাল ইন্স্যুরেন্স’। শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এতে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জার্মান কারিগরি সহায়তা সংস্থার ‘জিআইজেড’ সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন এবং শ্রম ও কর্মসংসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শারমিন মবিন ভূঁইয়া। ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ প্রশিক্ষণ কোর্সের সার্বিক বিষয় তুলে ধরেন। বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশের জনসম্পদকে মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীসহ সব শ্রেণিপেশার মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও বিমা প্রতিষ্ঠানকে এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সব বিভাজন ও ভেদাভেদ ভুলে সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষাবিদ, গবেষক, সরকারি কর্মকর্তা, এনজিওকর্মীসহ সব পেশাজীবীর প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যম সারির কর্মকর্তারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তেল সংকট নিয়ে পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড’

‘তেল সংকট নিয়ে পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড’

 আরও ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ‘ক্রীড়া কার্ড’

আরও ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন ‘ক্রীড়া কার্ড’

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App