আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্য মনোনীত সুহানা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশুদের সহায়তা এবং অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইট ফাউন্ডেশন প্রতি বছর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। এ বছর এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন কুমিল্লার মেয়ে সুহানা রহমান সুকন্যা। তিনি ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের দশম শ্রেণির ছাত্রী। ‘খবঃ’ং নৎবধশ ঃযব ংরষবহপব ধৎড়ঁহফ সবহঃধষ যবধষঃয ধহফ ংঁরপরফব. ঞড়মবঃযবৎ, বি পধহ পৎবধঃব ধ ড়িৎষফ যিবৎব বাবৎু ঃববহধমবৎ ভববষং যবধৎফ, ংঁঢ়ঢ়ড়ৎঃবফ, ধহফ াধষঁবফ’- এই উপপাদ্যকে সামনে রেখে সুহানা শিশু, কিশোর-কিশোরীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্ববোধ থেকে তাদের অনাকাক্সিক্ষত আত্মহনন রোধ ও সমাজের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার জন্য খেলাধুলা, পারস্পরিক যোগাযোগ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মতবিনিময় ও সামাজিক যোগাযোগের মাধ্যমে শিশুদের মানসিক শক্তি বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছেন। তারই প্রতিফলন হিসেবে তিনি এই পুরস্কারের জন্য কুমিল্লার একমাত্র মেয়ে সদস্য হিসেবে মনোনীত হয়েছে। এই পুরস্কারের জন্য সারাবিশ্ব থেকে মনোনীত ১০০ জন কিশোর-কিশোরীর মধ্যে তিনি শীর্ষস্থানে রয়েছেন। সুহানা ছাড়াও এই তালিকায় বাংলাদেশের আরো ১২ জন কিশোর-কিশোরী রয়েছে।
সুহানা একজন স্বেচ্ছাসেবী হিসেবে ঞধষশ ঐড়ঢ়ব ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঈবহঃবৎ-এর তথ্যউপাত্তের মাধ্যমে কিশোর-কিশোরীদের দিকনির্দেশনা প্রদান করে থাকে। সে সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ হাজারের বেশি কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরাসরি ২শ এর অধিক কিশোর-কিশোরীর সঙ্গে সম্পর্কিত হয়ে বিভিন্ন ওয়ার্কসপ ও সেমিনারের মাধ্যমে এই কাজ করে যাচ্ছেন। ৫শ এর বেশি কিশোর-কিশোরী সরাসরি এই কর্মকাণ্ডে উপকৃত হচ্ছেন। সুহানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ছাপাখানা দপ্তরের সিনিয়র স্টোর অফিসার মুহাম্মদ শোয়েবুর রহমান ও খালেদা সুলতানার বড় মেয়ে। বিজ্ঞপ্তি
